জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। লা লিগায় শনিবার (১৩ ডিসেম্বর) ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জয় পায় তারা। জোড়া গোল করেছেন রাফিনহা।ওসাসুনার বিপক্ষে প্রায় ৮০ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। সফরকারীদের তিন শটের দুটি লক্ষ্যে ছিল।
বার্সেলোনা শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, ২০তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়ে যায় ওসাসুনা। বুদিমিরের শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক জোয়ান গার্সিয়া।
প্রথম হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
