শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লিভারপুলের জয়ে সালাহ'র অবদান

লিভারপুলের জয়ে সালাহ'র অবদান

লিভারপুলের জয়ে সালাহ'র অবদান

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (১৩ ডিসেম্বর) ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। লিগে দুই ম্যাচ পর জয় পাওয়া লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার একিটিকে। আর এই দুই গোলের একটিতে সহায়তা করেই রেকর্ড গড়েছেন মিশরীয় তারকা সালাহ।প্রতিপক্ষের ভুলে মাত্র ৪৬ সেকেন্ডেই গোল পেয়ে যায় লিভারপুল। নিজেদের ডি-বক্সের পাশে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন ব্রাইটনের ডিফেন্ডার, কিন্তু বল চলে যায় জো গোমেজের কাছে। তার হেড পাস ডি-বক্সে পেয়ে জোরাল শটে গোলটি করেন একিটিকে।


৬০ মিনিটের একিটিকের করা দ্বিতীয় গোলে সহায়তা করেন সালাহ। কর্নার থেকে বল পেয়ে ক্রস বাড়িয়েছিলেন সালাহ, খুব কাছ থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি এই স্ট্রাইকার। আট ম্যাচ পর লিভারপুলের কোনো গোলে অবদান রাখলেন সালাহ।