সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জমি দখল ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত, থানায় মামলা; আসামি গ্রেফতার

জমি দখল ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত, থানায় মামলা; আসামি গ্রেফতার

জমি দখল ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত, থানায় মামলা; আসামি গ্রেফতার

চাঁদপুর  প্রতিনিধি 


নিজ সম্পত্তিতে অবৈধ দখল ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ব্যবসায়ী মনির ও তার স্ত্রী সুমাইয়া। ফরিদগঞ্জ থানায় মামলা অতপর আসামী গ্রেফতার। ঘটনার বিবরনে জানা যায়, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের আষ্টা গ্রামের ব্যবসায়ী মনির হোসেন এর সাথে প্রতিবেশী মিজানুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) মনির হোসেন তাদের জমিতে হাল চাষ করতে গেলে ওয়াহেদ গংরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। ঘটনার এক পর্যায়ে প্রতিক্ষকের ধারালো অস্ত্রের আঘাতে মনির হোসেনের হাত কেটে যায়। স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী সুমাইয়া আক্তারও মাথায় আঘাত পান। এই ঘটনাকে কেন্দ্র করে মনির হোসেন বাদী হয়ে ২৬ আগস্ট ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বিবাদীগণ হলেন- মিজানুর রহমান পিতা- খলিলুর রহমান, ফরিদ হোসেন পিতা- আবদুল ওয়াহেদ, নাহার বেগম স্বামী- আবদুল ওয়াহেদ, জোৎসনা বেগম পিতা- খলিলুর রহমান। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ফরিদগঞ্জ থানা পুলিশ ১নং আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করে।
মামলার বাদী মনির হোসেন বলেন- আমি একজন নিরিহ এবং শান্তসৃষ্ট লোক। আইনের প্রতি আমার অগাদ শ্রদ্ধা রয়েছে। তাদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। সেটা শান্তিপূর্ণভাবে মিমাংসার পথ রয়েছে। প্রয়োজনে আইন আদালতের আশ্রয় নেওয়া যেত কিন্তু উনারা অস্ত্র দিয়ে, পেশীশক্তি প্রয়োগ করে, হত্যার হুমকী দিয়ে আমাদের জমি দখল করতে চান। আমাকে মেরে ফেলার জন্য ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আমি হাত দিয়ে বাধা দিয়ে মাথা বাঁচিয়েছি। আমাকে বাঁচাতে এসে আমার স্ত্রীও মাথায় আঘাত পেয়েছেন। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি সুবিচার পাবো। জমির বিরোধ মিটানোর জন্য আমি একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে গেছি। উনারা বসতে চাননা। ভূমি অফিস এবং থানায় তারাই অভিযোগ দিয়েছে। সেখানে বসার পর উনারা সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। ভুয়া একটি দলিল করে তারা জমির মালিকানা চান।
বিবাদীদের মধ্যে কাউকে না পেয়ে ১নং আসামী মিজানুর রহমানের খালাত ভাই উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম বলেন- তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। মনির পাটওয়ারী বিষয়টি মিমাংসার জন্য আমার কাছেও একাধিকবার এসেছেন। সে বসে বিষয়টি সমাধান করতে চেয়েছেন কিন্তু ওয়াহেদ পাটওয়ারী সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি ভূমি অফিস এবং থানা পর্যন্ত গড়িয়েছে। সেখানেও তারা সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। সর্বশেষ মনির পাটওয়ারী ঐ জমিতে হাল চাষ করতে গেলে ওয়াহেদ পাটওয়ারীর সাথে মারামারি হয়। কিন্তু সেখানে আমার খালাত ভাই মিজান ছিলো না।
৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন- দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। মনির পাটওয়ারী এ বিষয়ে আমার কাছে আসছে। আমি আব্দুল ওয়াহেদকে বিষয়টি জানিয়ে বসে মিমাংসার কথা বলেছি। কিন্তু ওয়াহেদ বসতে রাজি হয়নি। সে কোর্টে যাবে।

জসিম উদ্দিন 
চাঁদপুর  প্রতিনিধি