রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

বগুড়ায় বিএডিসি ও বিসিআইসির সার গোডাউন আকস্মিক পরিদর্শন

দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গোডাউন এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গোডাউন আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে চাহিদার তুলনায় প্রায় দেড়গুণ বেশি ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে। বগুড়াতেও সেপ্টেম্বর মাস পর্যন্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত রয়েছে। তাই সার নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, বিশেষ করে আলুচাষিরা আগাম সার কিনে বাড়িতে মজুত করায় বাজারে অপ্রয়োজনীয় চাপ তৈরি হচ্ছে। আগামী নভেম্বর-ডিসেম্বরের সার এখনই কিনে মজুত করা হলে বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি হতে পারে। এতে সারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার আগাম না কেনার আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি জেলায় অক্টোবর ও নভেম্বর মাসের চাহিদা অনুযায়ী সার পৌঁছে দেওয়া হবে। ফলে কৃষকদের বেশি দামে আগাম সার কেনার প্রয়োজন নেই।
সার সরবরাহ, তদারকি ও ডিলারদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কমিটিতে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং তিনি নিজে রয়েছেন। কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে।
ডিলার পরিবর্তন নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে তিনি বলেন, পুরোনো ডিলারদের সরিয়ে নতুন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে—এমন গুজব ছড়িয়ে পড়েছিল। এতে ডিলারদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিআইসি ও বিএডিসির বর্তমান মূল ও খুচরা ডিলাররাই সার বিতরণ কার্যক্রম চালিয়ে যাবেন।

অনিয়মকারী ডিলারদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, কোনো ডিলার ডিও (ডেলিভারি অর্ডার) করার পর সার উত্তোলন না করলে অথবা সার উত্তোলন করে গোডাউনে আটকে রেখে বাজারে বিক্রি না করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ডিলার সমিতির শীর্ষ নেতারাও এ উদ্যোগকে সমর্থন করেছেন।

ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ২০০৮-০৯ সালের পর থেকে ডিলারদের কমিশন বাড়ানো হয়নি। এরই মধ্যে পরিবহনসহ বিভিন্ন খরচ বেড়েছে। কৃষি মন্ত্রণালয় কমিশন বৃদ্ধির যে প্রস্তাব করেছে, তাতে প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হবে।
গোডাউন পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাহফুজ আলমসহ কৃষি বিভাগ ও বাফার গোডাউনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি।