সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঘোড়াঘাট পৌর স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫ টায় ঘোড়াঘাট পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রাব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা জিয়া মঞ্চ এরা আহ্বায়ক মাহফুজার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আজিজুর রহমান দীপ্তি। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

 

মো: রাফছানজানী শুভ 
প্রতিনিধি-
ঘোড়াঘাট, দিনাজপুর।