রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের উদ্যোগে ‘সহযোগী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের ডিভিশনাল সেলস্ ম্যানেজার (ডিএসএম) মোঃ হাবিবুর রহমান।
সাতক্ষীরা ইলেকট্রিক এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ শাহ আলম,এমইপি গ্রুপের সাতক্ষীরা টেরিটোরি সেলস্ ম্যানেজার মোঃ ইব্রাহিম, সাতক্ষীরার সদরের পরিবেশক মাসুম বিল্লাহ সাগর, ফিল্ড অফিসার আবু বক্কর ও গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করা হলে উপস্থিত ব্যবসায়ী ও ইলেকট্রিশিয়ানরা আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা পণ্যের মান, ব্যবহারিক সমস্যা ও বাজার চাহিদা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। জবাবে কোম্পানির প্রতিনিধিরা ব্যবসায়ীদের চাহিদা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে এমইপি গুরুপের পক্ষ থেকে টপ সেলার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১০ জন বিক্রেতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে একটি আকর্ষণীয় রার্ফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।