সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহে ‘শোক ও বিজয়’ অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘শোক ও বিজয়’ অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘শোক ও বিজয়’ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘দেশ বিকানো স্বৈরাচার, রুখে দেওয়ার অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে ‘৩৬ জুলাই: শোক ও বিজয়’ শীর্ষক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ময়মনসিংহ দক্ষিণ জেলা'র আয়োজনে  সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ টাউন হল মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ৩৬ জুলাই সম্বন্ধে  আলোচনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রুকুনোজ্জামান রোকন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবী। সদস্য মোঃ বেলাল হোসেন।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাস'র সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম, উত্তর জেলা জাসাস'র সভাপতি শফিকুল ইসলাম শফিক, শেরপুর জেলা জাসাস আহবায়ক এ,কে এনামুল হক বিপু, আহবায়ক কোতুয়ালী জাসাস জাকারিয়া লিয়ন, ভালুকা উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব রিপন, সহ সভাপতি আশিকুর রহমান শ্রাবন, সাধারণ সম্পাদক এম,এম কবির, পৌর সভাপতি ওয়াসিকুল সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সহ জেলা,উপজেলা পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

, অনুষ্ঠানে ‘৩৬ জুলাই’-এর শোক ও বিজয়ের স্মৃতি তুলে ধরার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা ।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান শ্রাবন