শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপকূল রক্ষায় মোংলায় পাঁচ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু।

উপকূল রক্ষায় মোংলায় পাঁচ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু।

উপকূল রক্ষায় মোংলায় পাঁচ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু।

জলবায়ু উষ্ণতা রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মীরা।সোমবার সকালে মোংলার মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান মোংলা নাগরিক সমাজ, 'আশা' এবং পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ।বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙন থেকে উপকূলীয় এলাকা রক্ষায় ম্যানগ্রোভ বন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি জীববৈচিত্র্য রক্ষা ও কার্বন শোষণেও দারুণ কার্যকর। চলতি বর্ষা মৌসুমে মোংলা উপজেলায় পাঁচ শতাধিক ম্যানগ্রোভ ও ফলদ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

মেহেদী হাসান জিকো মোংলা প্রতিনিধি