হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বিএনপির সাবেক চেয়ারপার্সন, ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং এশিয়া উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠনের সফল নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাট উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাজারহাট উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর আত্মত্যাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।