শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় বিপুল গাঁজা উদ্ধার

ভালুকায় বিপুল গাঁজা উদ্ধার

ভালুকায় বিপুল গাঁজা উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:আশিকুর রহমান শ্রাবন
 

ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ময়মনসিংহ  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এ সময় মাদক  পরিবহন  সঙ্গে জড়িত  একটি ভাইরাস গাড়ী ও চালককে আটক করা হয়েছে।

র‌্যাব-১৪-এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে ভালুকা গফরগাঁও সড়কের  বিরুনীয়ার মোড়ে মাদকসহ একটি ভাইরাস গাড়ী ও চালককে আটক  করে।

শনিবার (১৫ আগস্ট)  সকালে প্রথমে  ভালুকা উপজেলার  বিরোনিয়ার মোড়  এলাকা ও পরে  উপজেলা পরিষদ সংলগ্নে  ওই গাড়ী পুনরায় তল্লাশি করা হয় ।

অভিযানে প্রায় ২০ কেজি  গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়ি অন্যান্য মালামাল  জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪  এর এডিশনাল এসপি  শামছুজ্জামান জানান, ভালুকা গফরগাঁও সড়ক দিয়ে মাদকের একটি বড়  চালান যাবে খবর পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করি।  তিনি জানান ময়মনসিংহ র‌্যাব)-১৪  এর দপ্তরে জিজ্ঞাসাবাদ শেষে ভালুকা মডেল থানায় আটককৃত অপরাধী কে  হস্তান্তর করা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।