সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী

মাগুরায় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী

মাগুরায় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাগুরা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব আলী মিল্টন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আকরাম হোসেন আরজু।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ও কাজী মাজাহারুল হক উৎপল, শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাকিব মাহামুদ মানিক, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম মানু, মো. রেজাউল করিম, সদর উপজেলা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব মাহবুব হাসান স্বপন, মো. তোহিদুল ইসলাম হৃদয়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।