সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো সবজি বিক্রেতার।

সৈয়দপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো সবজি বিক্রেতার।

সৈয়দপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো সবজি বিক্রেতার।

নীলফামারীর সৈয়দপুরে রাস্তা পারাপরের সময় বাহন পরিবহনের ধাক্কায় আব্দুল লতিফ(৬০) নামে  এক কৃষকের নিহত হয়েছেন ।


আজ রবিবার (৯ আগষ্ট ) দুপুর ১টা ২০ মিনিটের  দিকে সৈয়দপুরের বসুনিয়া মোড় এলাকায়  রংপুর দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে । 
নিহত আব্দুল লতিফ(৬০) নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের মৃত মামুদ কাঁছের ছেলে।

প্রতক্ষ্যদশীরা জানান, প্রতিদিনের মতো আব্দুল লতিফ ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বাহন পরিবহনের একটি বাস তাকে  চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর –দিনাজপুর মহাসড়কে প্রায় একঘন্টা যান চলাচল বন্ধ থাকে । পরে সৈয়দপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে । 

মোঃ আমির হোসেন
সৈয়দপুর প্রতিনিধি,