কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুমদী ইউনিয়নের উত্তরচরপুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ খেলায় স্থানীয় বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠ ছিল প্রাণবন্ত। খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয়রা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
খেলা শেষে আয়োজক ও উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
