বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সাতক্ষীরায় শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সাতক্ষীরায় শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হচ্ছে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে জেলা প্রশাসক কাউসার আজিজ-এর নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
 

এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের ছাত্র-জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনসিসি ক্যাডেটদের সুশৃঙ্খল উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিভিন্ন স্লোগান দেন। পুরো স্মৃতিস্তম্ভ এলাকা দেশাত্মবোধ, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলার সব মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও আলোচনা সভা।
এছাড়া শিক্ষার্থীদের জন্য আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ডিসি ইকোপার্ক ও মোজাফফর গার্ডেনসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা, সরকারি হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন এবং জেলা শিল্পকলা একাডেমিতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
 

দিবসটি ঘিরে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সজ্জিত করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ, গণতান্ত্রিক চেতনা জাগ্রত রাখা এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। 

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: