বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তালার ধানদিয়ায় ৪কিঃ মিঃ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

তালার ধানদিয়ায় ৪কিঃ মিঃ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

তালার ধানদিয়ায় ৪কিঃ মিঃ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে পৃথক দুটি রাস্তার মোট ৪ কিলোমিটার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ধানদিয়া ইউনিয়নের আলিপুর থেকে পাঁচপাড়া এবং খালেক চেয়ারম্যানের বাড়ি থেকে আলমগীর প্রফেসরের বাড়ি অভিমুখী সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব।বক্তব্যকালে তিনি বলেন যদি  আমরা  সন্তানের নামে একটি করে গাছ লাগায় দীর্ঘ বছর পরে সেই গাছের ফল এবং ওই গাছ বিক্রির অর্থ ওই সন্তানের কাজে আসবে তাই আমরা যেন প্রত্যেকটি পরিবার অন্তত একটি করে গাছ লাগায়। 
 

তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, ধানদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব  লিয়াকাত আলি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনারুল ইসলাম, ধানদিয়া  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদ হোসেন , ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম। পরে প্রধান অতিথি পাঁচপাড়া মসজিদের সামনে  আমগাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

 (সাতক্ষীরা তালা প্রতিনিধি) :