পাকুন্দিয়া প্রতিনিধি মো : রেজুয়ানুল হক ।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদের হলরুমে সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’-এর উদ্যোগে এবং ডেল্টা ফার্মা লিমিটেডের সহযোগিতায় এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ৮০ জন মেধাবী শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রথম দিনে ইংরেজি এবং দ্বিতীয় দিনে গণিত বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহ আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও ‘আমরা করব জয়’-এর সভাপতি ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন, “ঐতিহ্য পাকুন্দিয়ার হাত ধরে গড়ে ওঠা ‘আমরা করব জয়’ দীর্ঘ দিন ধরে শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। স্থানীয় সংসদ সদস্য হিসেবে এই শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সর্বাত্মক সহযোগিতা করব।”