জুলাই শহিদ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহিদদের এই আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস এবং তাঁদের এই অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে
থাকবে। বক্তারা শহিদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস এবং শহিদদের ত্যাগের মহিমা সঠিকভাবে তুলে ধরার ওপরও সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
-1784210329.jpg)