সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​কটিয়াদীতে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা, ২ বস্তা মাংস জব্দ

​কটিয়াদীতে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা, ২ বস্তা মাংস জব্দ

​কটিয়াদীতে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা, ২ বস্তা মাংস জব্দ

​কিশোরগঞ্জের কটিয়াদীতে পচা ও মানহীন গরুর মাংস বিক্রি যেন থামছেই না। বিগত দুই বছরে বেশ কয়েকবার পচা ও মানহীন মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করলেও অসাধু মাংস ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। কিছুদিন পরপরই এমন ঘটনার পুনরাবৃত্তিতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ভোক্তারা।
 

​এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় পচা ও মানহীন গরুর মাংস বিক্রির অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে এক অসাধু মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
 

​গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়।
​অভিযানে দেখা যায়, বাসস্ট্যান্ড এলাকার মাংস ব্যবসায়ী শারফিন কসাইয়ের দোকানে পচা ও মানহীন গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য বিবেচনায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
​খোঁজ নিয়ে জানা যায়, একশ্রেণির অসাধু ভেটেরিনারি চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় রোগাক্রান্ত কিংবা অর্ধমৃত গরুর সন্ধান পান কিছু অসাধু মাংস ব্যবসায়ী। পরে এসব গরু কৃষক বা খামারিদের কাছ থেকে নামমাত্র মূল্যে কিনে জবাই করে মাংস ফ্রিজে সংরক্ষণ করা হয়। সুযোগ বুঝে পুরোনো মাংসে তাজা রক্ত মাখিয়ে তা বাজারে স্বাভাবিক দামে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। অধিক লাভের আশায় এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন কিছু ব্যবসায়ী।
 

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, “গোপন সূত্রে পচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জব্দ করা পচা মাংস জনস্বার্থে ধ্বংস করা হয়েছে। তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 

​কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল বলেন, “ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু অসাধু মাংস বিক্রেতারা সতর্ক হচ্ছেন না। এসব মাংস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”