রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাপাতি নিয়ে ইজিবাইক স্ট্যান্ডে ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

চাপাতি নিয়ে ইজিবাইক স্ট্যান্ডে ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

চাপাতি নিয়ে ইজিবাইক স্ট্যান্ডে ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

যশোরের বাঘারপাড়া উপজেলার চাঁড়াভিটা ইজিবাইক স্ট্যান্ডে চাপাতি নিয়ে এসে চালকদের ভয়ভীতি প্রদর্শন, স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১২ জুলাই) বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, চাঁড়াভিটা ইজিবাইক স্ট্যান্ডে বর্তমানে চালকেরাই নিজেদের উদ্যোগে সিরিয়াল ব্যবস্থাপনা পরিচালনা করছেন। অভিযোগ অনুযায়ী, এর আগে অভিযুক্ত মো. চঞ্চল মন্ডল স্ট্যান্ডের স্ট্যাস্টারের দায়িত্বে থাকলেও চালকদের সঙ্গে অসদাচরণের অভিযোগের পর বাজার কমিটি তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
 

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, রোববার বিকেল আনুমানিক ৩টার দিকে মো. চঞ্চল মন্ডল একটি চাপাতি হাতে স্ট্যান্ডে এসে পুনরায় জোরপূর্বক স্ট্যাস্টারের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন। এ সময় কয়েকজন চালক আপত্তি জানালে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ছাড়া অভিযোগে বলা হয়, অভিযুক্ত চালকদের কাছে টাকা দাবি করেন এবং দাবি করা অর্থ না দিলে স্ট্যান্ডে কোনো ইজিবাইক চলাচল করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। 

একপর্যায়ে স্থানীয় এক গণ্যমান্য বেক্তিগণ সমাধান করতে আসলে তাদেরকেউ হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" এ বিষয়ে অভিযুক্ত বেক্তির কোন বক্তব্য পাওয়া যায়নি। 

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: