কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ঝাড়িঝাড় এলাকার রাঘব মৌজার বাসিন্দা প্যারালাইজড ও মারাত্মক চর্মরোগে আক্রান্ত, অন্যের জমিতে আশ্রিত অসহায় আব্দুস সালামের পাশে দাঁড়িয়েছে রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটনের নেতৃত্বে অসহায় আব্দুস সালামের বাড়িতে গিয়ে মানবিক সহায়তা প্রদান করা হয় এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, মোঃ মাদুস রানা, মোঃ আলী আজগর লাল, মোঃ আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শোয়েব আহমেদ ও হাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নাজিমখান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজু মিয়া, চাকিরপশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সবুজ মিয়া, সদস্য মোঃ মফিজুল ইসলাম জীবন, মোঃ শামিউল ইসলাম, মোঃ নুর ইসলাম, গোলাপ রব্বানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সালাম প্যারালাইসিস ও জটিল চর্মরোগে ভুগছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। বসবাসের জন্য নিজস্ব কোনো জমি বা ঘর না থাকায় অন্যের জমিতে মানবেতর জীবনযাপন করছেন। তার পরিবার বর্তমানে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
