শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে কওমি ওলামা পরিষদের ৩৬ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারহাটে কওমি ওলামা পরিষদের ৩৬ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারহাটে কওমি ওলামা পরিষদের ৩৬ সদস্যের নতুন কমিটি গঠন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখা কওমি ওলামা পরিষদের ৩৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটির নাম ঘোষণা করা হয়। এতে হাফেজ মাওলানা আব্দুল ওয়াহেদ সভাপতি, মাওলানা আশরাফ আলী সাধারণ সম্পাদক এবং হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি ইসলামী শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর, সুসংগঠিত ও গতিশীল করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: