সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত, অংশ নিলেন ৯২ দাবাড়ু

ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত, অংশ নিলেন ৯২ দাবাড়ু

ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত, অংশ নিলেন ৯২ দাবাড়ু

মাগুরার শালিখা উপজেলায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট (বিলো ১৯৫০) অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা ও এলাকার মোট ৯২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
রবিবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার রায়জাদাপুর আদাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

টুর্নামেন্ট পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “দিন দিন গ্রামাঞ্চলেও দাবা খেলা জনপ্রিয় হয়ে উঠছে। শালিখার প্রত্যন্ত অঞ্চলে এমন একটি ফিদে রেটিং টুর্নামেন্ট আয়োজন তারই প্রমাণ। বর্তমান যুবসমাজকে অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে এনে সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
শালিখা মৃধা দাবা ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী দাবাড়ুরা অংশ নিয়ে তাদের মেধা, কৌশল ও মননশীলতার পরিচয় দেন। দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য।
 

আয়োজক মৃধা দাবা ক্লাবের কর্ণধার সাবেক ইউপি সদস্য হারুন মৃধা জানান, তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা বৃদ্ধি, কৌশলগত চিন্তাশক্তির বিকাশ এবং দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জন দাবাড়ুকে মোট ৩৫ হাজার নগত টাকা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক ব্যাক্তি ও স্থানীয় দর্শকরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন। 

জসীমমৃধা উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি: