সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে ১০ টাকার জন্য চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১০ টাকার জন্য চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১০ টাকার জন্য চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেপ্তার

​মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মোঃ শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব দীপংকর ঘোষ ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সাব-ইন্সপেক্টর শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোমিন হত্যার মূলহোতা শাহিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
​গ্রেপ্তারকৃত শাহিন মিয়া সোনারগাঁ থানার দড়িকান্দি গ্রামের নসর আলমের ছেলে। 
 

​উল্লেখ্য, কিছুদিন আগে মাত্র ১০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অটোরিকশা চালক মোমিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম সারোয়ার  জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মোশারফ হোসেন খসরু 
সোনারগাঁও প্রতিনিধি