সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে মাগুরা জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে মাগুরা জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

অপপ্রচার ও ষড়যন্ত্রের  রাজনীতির বিরুদ্ধে মাগুরা জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

মাগুরায় নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কর্মসূচি প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 

দুপুর সাড়ে ১২টায় মাগুরা জজ কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ। এ সময় সদর থানা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, পৌর যুবদলের সদস্য সচিব খান মাহাবুবুর রহমান শান্তি, শ্রীপুর থানা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটি মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: