বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ বছর পর চালু হলো মাগুরা-নড়াইল সরাসরি বাস চলাচল

১৫ বছর পর চালু হলো মাগুরা-নড়াইল সরাসরি বাস চলাচল

১৫ বছর পর চালু হলো মাগুরা-নড়াইল সরাসরি বাস চলাচল

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল। এতে দুই জেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২০ জুন) দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা-নড়াইল রুটে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করেন মনোয়ার হোসেন খান।
 

মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ ও নড়াইল জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে এ রুটে বাস চলাচল শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, সিনিয়র লাইন সম্পাদক মোঃ মতিয়ার রহমান, লাইন সম্পাদক মনিরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, দীর্ঘদিন পর মাগুরা ও নড়াইল জেলার মধ্যে সরাসরি বাস যোগাযোগ পুনরায় চালু হওয়ায় সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে। এ উদ্যোগ দুই জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক যোগাযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এ রুটে নিয়মিত বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দীর্ঘ ১৫ বছর পর সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় মাগুরা ও নড়াইলের সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন।

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: