বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত।

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত।

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত।

সারাদেশের ন্যায় নড়াইলেও হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন নড়াইলের সর্বস্তরের হিন্দুধর্মাবলম্বী জনগণ। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,
 

“আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যারা আমাদের ধর্মগুরুর ছবিতে জুতা নিক্ষেপ করেছে এবং আমাদের মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন,পুজা উদযাপন পরিষদের সভাপতি ড. পঙ্কজ বিহারি ঘোষ (অন্ন) ,জেলা বি এন পি সহসভাপতি অশোক কুন্ডু  ,সনাতনী ফোরামের জেলা সভাপতি রাজিব বিশ্বাস  , জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক  দেব মজুমদার সহ হিন্দুধর্মাবলম্বী বিভিন্ন স্তরের জনগন। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলিপ অধিকারী ।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাপ্ত হয়।

আশিকুর রহমান সৌরভ, নড়াইল