মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাগুরা পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মাদকবিরোধী গণসচেতনতামূলক র্যালি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলুন" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।
শুক্রবার (১৯ জুন) বিকালে পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বে র্যালিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা সকলকে মাদক থেকে দূরে থাকার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
