বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় জমি নিয়ে বিরোধ, আপন ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নওগাঁয় জমি নিয়ে বিরোধ, আপন ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নওগাঁয় জমি নিয়ে বিরোধ, আপন ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

‎নওগাঁর মান্দা উপজেলার ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা খালেক মাসুদের পরিবারের সঙ্গে একই গ্রামের হাসান, হাতেম ও সম্রাটদের দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি সংঘবদ্ধভাবে অভিযুক্তরা গত ১৪ জুন (রবিবার)  খালেক মাসুদের দোতলা বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

‎ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে এবং বাড়িতে স্থাপিত সিসি ক্যামেরা নষ্ট করে দেয়। এ সময় ঘরে থাকা মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও বাড়ির নিরাপত্তা ব্যবস্থার ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বাড়ির আশপাশে থাকা বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে বিক্রি করে দিয়েছে। হামলা, ভাঙচুর, লুটপাট ও গাছ কাটার ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

‎ভুক্তভোগীর স্ত্রী মোছা. আকলিমা পারভীন মাহমুদা বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অভিযুক্তদের অব্যাহত হুমকির কারণে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

‎তিনি আরও বলেন, “বর্তমানে নিজেদের বাড়িতেও স্বাভাবিকভাবে বসবাস করতে পারছি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে মান্দা সার্কেল সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন বলেন,লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 ‎নওগাঁ প্রতিনিধি: