বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বেলকুচি থানার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বেলকুচি থানার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বেলকুচি থানার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এক সচেতনতামূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
"পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলকুচি থানার উদ্যোগে চন্দনগাঁতী শাহপাড়া সিটি মার্কেট প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ একা কাজ করে সফল হতে পারে না। এজন্য সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এটি শুধু একটি মেয়ের শিক্ষাজীবন নষ্ট করে না, বরং তার শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে অভিভাবক ও যুবসমাজকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
 

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম ও পৌর বি এন পির সাবেক সদস্য বিপ্লব সরকার। বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা জরুরি। মাদক, নারী নির্যাতন ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক, যুবসমাজ, কমিউনিটি পুলিশিং সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

সচেতনতামূলক সভায় অংশগ্রহণকারীরা সমাজ থেকে অপরাধ, মাদক ও বাল্যবিবাহ নির্মূলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। 

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: