বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামনগর বাজারে অন-দ্য-স্পট সেবা

শ্যামনগর বাজারে অন-দ্য-স্পট সেবা

শ্যামনগর বাজারে অন-দ্য-স্পট সেবা

শ্যামনগর বাজারে অন দ্যা স্পট চান্দিনা লাইসেন্স নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত। 
সাহেব রেজা  শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার    কৈখালী ইউনিয়ন এর  ভেটখালী বাজারে ১৭ ই জুন বুধবারে  অন দ্যা স্পট চান্দিনা লাইসেন্স নবায়ন এর জন্য  শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন নেতৃত্ব একটি টিম কাজ করেন । ঐ বাজারে  ৫৪ টি লাইসেন্স নবায়ন করা হয়েছে এবং আরো ৫০ জন কাগজপত্র জমা দিয়েছেন নবায়নের জন্য।  সরকার নির্ধারিত ইজারা মূল্য গ্রহণ করা হয়েছে।  এ কার্যক্রম অব্যাহত থাকবে আগামীতে।

বাজারে ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে এবং সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি করতে অন দ্যা স্পট চান্দিনা লাইসেন্স নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে বাজারের ব্যবসায়ীরা সরাসরি উপস্থিত হয়ে তাদের লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণ করেন।
বুধবার সকাল থেকে শ্যামনগরের ভেটখালী বাজারে স্থাপিত অস্থায়ী সেবা কেন্দ্রে ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাৎক্ষণিকভাবে লাইসেন্স নবায়ন করা হয়। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ব্যবসায়ীদের বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হাট-বাজারে গিয়ে সরাসরি চান্দিনা ভিটি লাইসেন্স নবায়নের মাধ্যমে সেবা প্রদানের এমন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে।

ব্যবসায়ীরা জানান, উপজেলা বা জেলা শহরে বারবার না গিয়ে বাজারেই লাইসেন্স নবায়নের সুযোগ পাওয়ায় তারা সময় ও অর্থ দুটোই সাশ্রয় করতে পেরেছেন। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, সকল ব্যবসায়ীকে বৈধ লাইসেন্সের আওতায় এনে নিয়মতান্ত্রিক ব্যবসা পরিচালনা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।