বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

আজ ১৩ জুন ২০২৬ খ্রি. তারিখে পটুয়াখালীর কলাপাড়া  উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউসার হামিদ কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ পরিদর্শন করেছেন।
তিনি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব সি. এম. সাইফুর রহমান খান, প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম খান এবং সর্বস্তরের শিক্ষক-কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও সুসজ্জিত ক্যাম্পাস পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন একাডেমিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় কলেজ প্রাঙ্গণের নান্দনিক ফুলের বাগান, ফলদ বৃক্ষ ও পরিচ্ছন্ন সবুজ পরিবেশ দেখে তিনি গভীর মুগ্ধতা প্রকাশ করেন।
পরিদর্শন শেষে অধ্যক্ষের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে ইউএনও মহোদয় এই অঞ্চলে শিক্ষাবিস্তারে প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম খানের দূরদর্শী উদ্যোগ ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন, দক্ষ নেতৃত্ব ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য অধ্যক্ষ জনাব সি. এম. সাইফুর রহমান খানের আন্তরিক প্রচেষ্টার বিশেষ মূল্যায়ন করেন।
সবশেষে, মান্যবর উপজেলা নির্বাহী অফিসার কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি: