বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝুঁকিপূর্ণ ইউটার্নে ত্রিমুখী সংঘর্ষ,আহত-৫

ঝুঁকিপূর্ণ ইউটার্নে ত্রিমুখী সংঘর্ষ,আহত-৫

ঝুঁকিপূর্ণ ইউটার্নে ত্রিমুখী সংঘর্ষ,আহত-৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঝুঁকিপূর্ণ  এমসি বাজার ইউটার্ন এলাকায় প্রতিনিয়তই ঘটছে যানজট ও সড়ক দুর্ঘটনা। বিশেষ করে এলোমেলোভাবে ইউটার্ন অতিক্রম, বেপরোয়া যানবাহন চলাচল এবং কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী, শ্রমিক ও পথচারীদের।
শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে এমসি বাজার ইউটার্নে দুইটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে এলাকাটির সড়ক নিরাপত্তা পরিস্থিতি।
 

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই গুরুত্বপূর্ণ ইউটার্ন দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করলেও সেখানে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নেই। ফলে অনেক চালক নিয়ম না মেনে হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করেন। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
সুফিয়া স্পিনিং মিলসের শ্রমিক রবিউল ইসলাম বলেন, “প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের সময় এই ইউটার্নে ভোগান্তির শিকার হতে হয়। কোনো শৃঙ্খলা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় যানজটের কারণে নির্ধারিত সময়ে কারখানায় পৌঁছানোও কঠিন হয়ে পড়ে।”
 

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, সকাল ও বিকেলে শিল্পাঞ্চলের শ্রমিকবাহী বাস, দূরপাল্লার যানবাহন এবং স্থানীয় পরিবহনের চাপ বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সামান্য অসতর্কতা কিংবা ভুল সিদ্ধান্তের কারণেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

সুফিয়া স্পিনিং মিলসের পাশের দোকানি জামাল বলেন, এমসি বাজার ইউটার্নে স্থায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রয়োজনীয় সাইনবোর্ড, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ ইউটার্ন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুর্ঘটনা ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে। 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: