রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বাছাইকৃত পাঠচক্র সদস্যদের নিয়ে মৌসুমী ফল উৎসব ২০২৬ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।

ছাত্রশিবিরের বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের অংশ হিসেবে এই প্রোগ্রামের আয়োজন করে জেলা মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) বিভাগ।

ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি ইউসুফ আল কারযাভী'র সভাপতিত্বে মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক হুমায়ুন ফারহান সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই মৌসুমি ফল উৎসব আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, কৃষি ঐতিহ্য এবং স্বাস্থ্যসচেতনতার এক অনন্য উদযাপন। বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। প্রতিটি ঋতু আমাদের জন্য নিয়ে আসে নানা ধরনের সুস্বাদু ও পুষ্টিকর ফল। গ্রীষ্মে আম, কাঁঠাল, লিচু, জাম; বর্ষায় আনারস, পেয়ারা; শীতে কমলা, বরইসহ বিভিন্ন ফল আমাদের খাদ্যতালিকাকে সমৃদ্ধ করে।
মৌসুমি ফল শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য। এসব ফলে রয়েছে ভিটামিন, খনিজ, আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করে। তাই বিদেশি ও প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে দেশীয় মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।


তিনি আরো বলেন, দুনিয়ার সকল কাজের উপর যারা দ্বীনের কাজকে প্রাধান্য দিবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন।

গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি: মো: শাহিন মিয়া