শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নড়াইলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নড়াইলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা  অনুষ্ঠিত

নড়াইলে ঊষার আলো সূর্যসংঘ সংগঠনের আয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের  এই সংবর্ধনা দেওয়া হয়। 


শনিবার বেলা ১১ টায় নড়াইল  সদর উপজেলা হল কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, তরুণ কবি ও কলামিস্ট মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ'র সঞ্চালনায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ড. আকবর মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক ড. মো: ছায়েম আলী খান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আলমগীর হুসাইন, প্রকৌশলী গোলাম রাব্বি, শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ আবু মুসা ও বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল আজম।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক খান মাসুম বিল্লাহ, আমিরুল ইসলাম রানা, আল আমিন মণ্ডল, এস এম তন্ময় রেজা, আবির, তাফহিম, মুজাহিদ, বায়েজিদ খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন এবং তাদের ভবিষ্যতে ভালো মানুষের জন‍্য অনুপ্রাণিত করে।

সংগঠন টি ২০১৭ সাল থেকে নড়াইল জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানটি আয়োজন করে আসছে সংগঠনটি। এ বছর বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ১৩০ জন

আশিকুর রহমান সৌরভ, নড়াইল |