পবিত্র ঈদুল ফিতরের আমেজ কাটতে না কাটতেই মাগুরার শ্রীপুর নতুন বাজারের মাংসের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ ৩০ মে (শনিবার) সকালে বাজার ঘুরে দেখা যায়, ঈদ-পরবর্তী সময়ে মাংসের চাহিদা বাড়ায় বাজারে ক্রেতাদের সমাগম অন্য যেকোনো দিনের চেয়ে বেশি। বর্তমানে বাজারে প্রতি কেজি খাসির মাংস ১১০০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং গরুর ভুঁড়ি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ সময়ের চেয়ে দাম কিছুটা বেশি হলেও মাংসের গুণগত মান ও সতেজতা নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন বাজারে আসা ক্রেতারা। দাম কিছুটা বাড়তি হলেও মাংসের মান বেশ ভালো। ঈদে মেহমানদারি আর পরিবারের জন্য ফ্রেশ মাংস কিনতে পেরে আমরা খুশি।
তারা ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ তাজা ও মানসম্মত মাংস সরবরাহ করার সর্বোচ্চ চেষ্টা করছেন। শ্রীপুর নতুন বাজারের জনপ্রিয় মাংস বিক্রেতা মো: মান্নান ও মিটুল বলেন: "আমাদের মূল লক্ষ্যই হলো ক্রেতাদের সন্তুষ্টি।" "ঈদের পর ভালো মানের গবাদিপশুর দাম একটু চড়া থাকে, তাই মাংসের দাম কিছুটা বেশি। তবে আমরা ওজনে ও মানে কোনো আপস করছি না, যেন ক্রেতারা বাজারে এসে প্রতারিত না হন।" বাজারের এই ইতিবাচক ও প্রতিযোগিতামূলক পরিবেশের কারণে দাম নিয়ে ক্রেতাদের মনে কিছুটা অস্বস্তি থাকলেও, ভালো মানের পণ্য পেয়ে দিনশেষে হাসি মুখেই বাড়ি ফিরছেন তারা।
সোহেল রানা
শ্রীপুর মাগুরা প্রতিনিধি: