শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শালিখায় ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শালিখায় ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলায় ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২০মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান। প্রধান অতিথি হিসেবে ভূমি, জরিপ, নামপত্তন, নামজারি, খাজনা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সী আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, ইউপি চেয়ারম্যান আলী হোসাইন সিকদার, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো এবং শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমুখ।
এছাড়াও উপজেলার সাতটি ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন। 

জসীম উদ্দীনঃ শালিখা প্রতিনিধিঃ