শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে স্মারকলিপি

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে স্মারকলিপি

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে স্মারকলিপি

পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা প্রচারণা চালানো চক্রকে সনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে যশোরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে প্রেসক্লাব যশোরসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।

রবিবার (১৭ মে) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বলা হয়, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোর জেলার সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ পেশাজীবী সংগঠন। জেলার উন্নয়ন, সম্ভাবনা, জনদুর্ভোগ ও জনআকাঙ্ক্ষার নানা বিষয় তুলে ধরে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

স্মারকলিপিতে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সম্প্রতি একটি সংঘবদ্ধ দুর্বৃত্তচক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যশোরের পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ খুলে কয়েকজন প্রথম সারির সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। এমনকি একজন প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করেও মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়।

নেতৃবৃন্দ বলেন, এসব কর্মকাণ্ড শুধু সাংবাদিকদের সম্মানহানিই করছে না, জনমনে বিভ্রান্তিও সৃষ্টি করছে। তারা মনে করেন, একটি চিহ্নিত ‘ব্ল্যাকমেইলার চক্র’ উদ্দেশ্যমূলকভাবে পেশাদার সাংবাদিকদের চরিত্র হননের চেষ্টা করছে। সাংবাদিকতার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হয়ে এসব চক্র অপপ্রচারে নেমেছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশ বজায় রাখতে অপপ্রচারে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিক নেতারা।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোর'র সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক মিলন রহমান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, এবং যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

কল্যান রায় জয়ন্ত