শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যস্ত কর্মসূচিতে আগামীকাল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যস্ত কর্মসূচিতে আগামীকাল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যস্ত কর্মসূচিতে আগামীকাল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উলাশী খাল খনন কাজের উদ্বোধনসহ পূর্বঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে পৌঁছে তিনি আকাশপথে যশোর-এর উদ্দেশ্যে যাত্রা করবেন।

যশোর বিমানবন্দরে নেমে ১০:১৫ মিনিটে শার্শা উপজেলার উলাশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়ে বেলা ১১টা ১৫ মিনিটে উলশী খাল খনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর সকাল সাড়ে ১১টায় উলাশীতে আয়োজিত পথসভা ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন।

দুপুর ১২টা ১৫ মিনিটে শার্শা উপজেলা থেকে সড়কপথে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর ১টা ৩৫ মিনিটে যশোর ইনিস্টিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে ১টা ৫০ মিনিটে সার্কিট হাউজে অবস্থান এবং বিশ্রাম গ্রহণ করবেন।

এরপর, বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

দিনের কর্মসূচি শেষে বিকেল সোয়া ৫টায় জনসভাস্থল থেকে পুনরায় সার্কিট হাউজে অবস্থান ও বিশ্রাম গ্রহণ করে সন্ধ্যা ৭টায় যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি।

রবিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করেছেন। 

কল্যান রায় জয়ন্ত