শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের হেল্প ডেস্ক, প্রশংসিত উদ্যোগ

মাগুরায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের হেল্প ডেস্ক, প্রশংসিত উদ্যোগ

মাগুরায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের হেল্প ডেস্ক, প্রশংসিত উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মাগুরায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় দুটি ছাত্রসংগঠনের পক্ষ থেকে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। শনিবার ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেটের সামনে  এসব কার্যক্রম পরিচালিত হয়।
এদিন মাগুরা জেলা ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে একটি হেল্প ডেস্ক চালু করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্সি মাহমুদুর রহমান তিতাস, মাগুরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহফুজ হাসান এবং সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম রাব্বি। আয়োজনটি পরিচালনা করে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল।
 

অন্যদিকে একই কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি জুবায়ের হোসেন, কলেজ সভাপতি মাহদি বিন কামাল, কলেজ সেক্রেটারি মো. লিমন, সাংগঠনিক সম্পাদক রায়হান লস্কর এবং অফিস সম্পাদক আরিফুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।
হেল্প ডেস্কগুলো থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন তথ্য প্রদান, পরীক্ষার কক্ষ খুঁজে পেতে দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতা দেওয়া হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উভয় সংগঠনের এই মানবিক উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি