শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

যশোরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

যশোরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

যশোরে চলমান তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’। কাঠফাটা রোদে তৃষ্ণার্ত মানুষের স্বস্তি দিতে সংগঠনটি শহরের বিভিন্ন স্থানে ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ জর্জকোর্ট মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর পত্রিকার সম্পাদক-প্রকাশক জাহিদ হাসান টুকুন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “প্রচণ্ড তাপদাহে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ফটোসাংবাদিকরা কর্মসূচির সূচনা লগ্নে উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরহাদ শেখের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, রিকশাচালক, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত ও পানি বিতরণ করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন সংগঠনের সদস্য আনোয়ার হোসেন মধু ও কামরুল হাসান রিপন।

তীব্র রোদ উপেক্ষা করে শরবত বিতরণে অংশ নেন একদল উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে ছিলেন, রিফাজুল ইসলাম, সাজু আহম্মেদ, আরিফুল ইসলাম টিটো, সজিব,  চয়ন, আফিয়া জাহিন, সাকিব, দোলা রহমান, বাঁধন, নয়ন শেখ, কালাচান, হাফিজ, রাকিব, জনি, নয়ন ও হৃদয়।

শরবত গ্রহণকারী পথচারীরা জানান, প্রচণ্ড গরমে হঠাৎ এক গ্লাস ঠান্ডা শরবত পেয়ে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

কল্যান রায় জয়ন্ত