মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
আজ ২৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার মাগুরা জেলা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মুবারক হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান (বাচ্চু)। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর আমীর অধ্যাপক ফারুক হুসাইন, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদসহ অনেকে।
সম্মেলনে বক্তারা বলেন, তারা প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছেন। তবে বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, বিশেষ করে তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাত্রাকে কষ্টকর করে তুলেছে বলে তারা অভিযোগ করেন এবং এর প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, প্রতিটি ওয়ার্ডকে ইসলামের আদর্শভিত্তিক শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে হবে এবং চারিত্রিক মাধুর্যের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।
এর আগে, একই দিনে সকাল ৯টায় একই স্থানে মহিলা জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়।