শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও ভেজাল দই: বগুড়ায় দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও ভেজাল দই: বগুড়ায় দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও ভেজাল দই: বগুড়ায় দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের ঠনঠনিয়া ও গোহাইল রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ‘ফেরদৌস ট্রেডার্স’ নামের একটি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, পূর্বে ক্রয়কৃত সিলিন্ডার নতুন নির্ধারিত মূল্যের আগেই বাড়তি দামে বিক্রি করা হচ্ছিল। এ সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে ঠনঠনিয়া এলাকার ‘মহরম আলী দই ঘর’-এ তদারকিকালে দই তৈরিতে দুধের পরিবর্তে মিল্ক পাউডার ব্যবহারের প্রমাণ মেলে, যা ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে গণ্য হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানটির মালিক।
অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।

 

শাকিল রানা, বগুড়া প্রতিনিধি: