সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র রমজান মাসে হিলি বাজারে মানবতার ঝুরি স্থাপন, অসহায়দের পাশে হিলি যুবশক্তি ফাউন্ডেশন

পবিত্র রমজান মাসে হিলি বাজারে মানবতার ঝুরি স্থাপন, অসহায়দের পাশে হিলি যুবশক্তি ফাউন্ডেশন

পবিত্র রমজান মাসে হিলি বাজারে মানবতার ঝুরি স্থাপন, অসহায়দের পাশে হিলি যুবশক্তি ফাউন্ডেশন

 

ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের হিলি বাজারে বিভিন্ন সবজি ও ফলের দোকানে মানবতার ঝুরি স্থাপন করেছে হিলি যুবশক্তি ফাউন্ডেশন। প্রাথমিকভাবে হিলি বাজারের কয়েকটি সবজি ও ফলের দোকানে এই ঝুরি স্থাপন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী ফল, সবজি বা অন্যান্য খাদ্যসামগ্রী ‘মানবতার ঝুরি’-তে রাখতে পারবেন। এসব ঝুরি থেকে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ যাদের প্রয়োজন, তারা নিজেরাই প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। এর মাধ্যমে যেন কেউ বিব্রত না হয়ে সম্মানের সঙ্গে সহায়তা নিতে পারেন, সেদিকটিও বিবেচনায় রাখা হয়েছে।
ফাউন্ডেশনের নেতারা জানান, তারা সারাবছর বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তবে পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সবার সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের সভাপতি শোয়াইব আহমেদ সাজিদ ও সাধারণ সম্পাদক আবু হসনাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং বাজারের ব্যবসায়ীদের এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ব্যবসায়ীরাও এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা মনে করেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি