পটুয়াখালীতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা| আজ শনিবার সন্ধ্যায় পটুয়াখালী-গলাচিপা আঞ্চলিক সড়কের আমখোলা বাজার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়| এ সময় তারা ২ থেকে ৩ মিনিট সড়কে অবস্থান করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে|
স্থানীয় সূত্রে জানা গেছে,আজ শনিবার সন্ধ্যায় হঠাৎ করে কিছু তরুণ আমখোলা বাজার সংলগ্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেয়| এরপর তারা একটি সেতুর ওপর দুটি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে| এ সময় ‘পুলিশ হত্যার বিচার চাই’ লেখা একটি ব্যানার সামনে ধরে ২ থেকে ৩ মিনিটের একটি বিক্ষোভ মিছিল করে এলাকা ত্যাগ করে|
এ সময় তাদের বলতে শোনা যায়,‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে|” এছাড়াও মিছিলে অংশ নেওয়া তরুণেরা বাংলাদেশের উন্নয়নের পেছনে শেখ হাসিনার অবদান উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে|
মিছিলের দুই মিনিটের একটি ভিডিও পাওয়া গেছে| এতে দেখা যায়, ব্যানারে ‘প্রত্যাবর্তন-২.০’, ‘আলো আসবেই’ এবং ‘পুলিশ হত্যার বিচার চাই’ লেখা রয়েছে| ব্যানারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সংগঠন পরিচয় উল্লেখ করে রুবেল গাজীর নাম রয়েছে| তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি|
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভ অংশ নেয়া তরুনেরা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা ছাত্রলীগের সংগঠন পরিচয় দেয়া রুবেল গাজীর অনুসারী|
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদের বলেন,‘আমখোলা গলাচিপা উপজেলা থেকে বিচ্ছিন্ন একটি এলাকা| তবে ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ করা ব্যক্তিদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে ।
মোঃ রাকিবুল হাসান রুসেল
গলাচিপা , প্রতিনিধি ।
