সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু

শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু

শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু

নিউজ ডেস্ক :

শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল-২০২৬। বিশ্বজুড়ে এখন এই এক উন্মাদনা। সে জোয়ারে ভাসছে বাংলাদেশও। সামাজিক যোগাযোগ মাধ্যম মুখর হয়েছে প্রিয় দল নিয়ে চর্চায়। তারকাদের পছন্দের দল নিয়েও হচ্ছে অনেক কথা। কিন্তু ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের প্রিয় দল কোনটি?

এ প্রশ্নের জবাব খুঁজতে গেলে একটু বিভ্রান্তিতেই পড়তে হয়। কারণ একেক আসরে একেক দলের সমর্থন করেছেন অভিনেতা। ২০১৪ সালের বিশ্বকাপের সময় একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নেন শাকিব। সে সময় জানিয়েছিলেন, তার পছন্দের দল ব্রাজিল। নেইমারের খেলা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।

এরপর ২০১৮ সালের বিশ্বকাপের সময় শাকিব জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক। সে সময় তার অভিমত ছিল এমন, ছোটবেলা থেকে ফুটবল খেলা তার প্রিয়। মাঠে খেলার সময় নিজেকে মনে করতেন ম্যারাডোনা। তাই আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চাইতেন তিনি। এছাড়া ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শাকিবকে।

ব্রাজিল নাকি আর্জেন্টিনা-এবার সংশয় আরো গাঢ় করে দিলেন শাকিব। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে তার কাছে জানতে চাওয়া হলে শাকিব বলেন, ‘কোন দল পছন্দ করি, সেটা বলব না। এবার একটু কৌশলে এগোচ্ছি। কারণ এর আগে যে দল সাপোর্ট করেছি, পরে হেরেছি, গালি খেয়েছি। এজন্য এবার অপেক্ষা করি, খেলার অবস্থা দেখে জানাব।’  

এ সময় শাকিবের পাশে ছিলেন পূর্ণিমাও। তিনি বিশ্বকাপ উপলক্ষে একটি ফটোশুট করেছেন শাকিবের সঙ্গে। পূর্ণিমা ইঙ্গিত দেন, শাকিবের পছন্দের দল আর্জেন্টিনা। একই তথ্য দিলেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও। তিনি স্পষ্টই জানালেন, শাকিব আর্জেন্টিনার সমর্থক।

উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রিয় দল ব্রাজিল। এমনকি শাকিবের আরেক স্ত্রী শবনম বুবলীও নেইমারের দল পছন্দ করেন। অর্থাৎ ব্যক্তিজীবনে তাদের মধ্যে বৈরি সম্পর্ক থাকলেও ফুটবলে তারা একই দলের সমর্থক।