রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক পেলো জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

একুশে পদক পেলো জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

একুশে পদক পেলো জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

 

দল বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। প্রতিষ্ঠান হিসেবে তালিকায় আছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।

 

খবরটি যখন ‘ওয়ারফেজ’–এর কাছে গেল, তখন ব্যান্ডটি একটি কনসার্টের প্রস্তুতি নিচ্ছিল। খবরটি শুনে আপ্লুত হয়ে পড়েন ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু প্রথম আলোকে বলেন, ‘একটি কনসার্টে পারফর্মের প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় এ খবর এল। খবরটি শুনে আমরা সবাই আপ্লুত। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সম্ভবত দেশের প্রথম ব্যান্ড হিসেবে রাষ্ট্রের এ সর্বোচ্চ সম্মাননা পাচ্ছে “ওয়ারফেজ”।

 

এ অর্জনে টিপু স্মরণ করেছেন ব্যান্ডের সাবেক সব সদস্যকে। টিপু বলেন, ‘এ পথচলায় এখন পর্যন্ত যাঁরা আমাদের সঙ্গে ছিলেন, এ পুরস্কার সবার। প্রতিটা সদস্য থেকে নেপথ্যের প্রতিটা মানুষ এর ভাগীদার। এর কৃতিত্ব আমাদের প্রতিটি পরিবারের, তাদের অনেক স্যাক্রিফাইসে আমরা আজকের “ওয়ারফেজ”। কৃতজ্ঞতা জানাই আমাদের সব শ্রোতা ও গণমাধ্যমকে। আপনারা না থাকলে আমরা অর্থহীন।

 

বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা
এ তালিকায় শোবিজের আরও আছেন ব্যান্ডসংগীতের প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু ও অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা। এ ছাড়া নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার এবং নৃত্যকলায় একুশে পদক পাচ্ছেন অর্থী আহমেদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।