সৌদি আরবের জেদ্দায়ঃ আগামী ৩০ অক্টোবর ২০২৬ ইং, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান-এ অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল ও সার্থক করার লক্ষ্যে জেদ্দা মহানগর শাখার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার (৩১ মে-২০২৬ ইং)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদ আহমদ আমীন বর্ণভী, আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী।
এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর শাখার সম্মানিত উপদেষ্টা মাওলানা মাসউদ কামাল, জেদ্দা মহানগর শাখার নাযিম মাওলানা হারিছ উদ্দিন এবং নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমেদ। এছাড়াও সভায় অংশগ্রহণ করেন জনাব আতিক চৌধুরী ও জনাব বদরুল আলমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩০ অক্টোবর ২০২৬ ইং ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলাহি ইজতেমার সার্বিক প্রস্তুতি, দাওয়াতি কার্যক্রম, প্রচার-প্রচারণা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ইসলাহি ইজতেমাকে সফল করার লক্ষ্যে সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে ইসলামের প্রচার-প্রসার, সংগঠনের অগ্রগতি এবং আসন্ন ইসলাহি ইজতেমার সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।
স্টাফ রিপোর্টারঃ
শাহ আলমগীর হোসাইন