রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনাদের জন্যই আমি আবার ফিরে আসতে চাই তানিয়া বৃষ্টি

আপনাদের জন্যই আমি আবার ফিরে আসতে চাই তানিয়া বৃষ্টি

আপনাদের জন্যই আমি আবার ফিরে আসতে চাই  তানিয়া বৃষ্টি

গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকেই অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে স্বভাবতই ভক্তদের মনে ছিল গভীর উদ্বেগ। অনেকেই জানতে চাচ্ছিলেন, এখন কেমন আছেন তিনি।

অবশেষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থার সুখবর দিয়েছেন তানিয়া বৃষ্টি। জানিয়েছেন, এখন অনেকটাই ভালো আছেন তিনি।

ফেসবুকে তানিয়া বৃষ্টি লেখেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

সুস্থ হয়ে আবারও শুটিংয়ে ও ক্যামেরার সামনে ফেরার তীব্র ইচ্ছার কথা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।’

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে তানিয়া বৃষ্টি জানান, ঈদ উপলক্ষে ফেসবুকে লাইভে ভক্তদের সঙ্গে কথা বলবেন তিনি।

অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শুটিং থেকে দূরে থাকলেও এই ঈদে প্রচারিত হচ্ছে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এই নাটকগুলোর কাজ শেষ করেছিলেন তিনি।