রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

মাগুরায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

মাগুরায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

মাগুরায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


শনিবার দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে চক্রের সদস্য মো. পলাশ (৩৬)কে গ্রেফতার করা হয়। তিনি মাগুরা পৌরসভার মীরপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় মোটরসাইকেল মেকানিক।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) এক ব্রিফিংয়ে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোটরসাইকেল চুরি প্রতিরোধ এবং চোরাই মোটরসাইকেল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তাঁর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা)-এর নেতৃত্বে মাগুরা সদর থানা পুলিশ ও সিসিআইসি’র যৌথ দল এ অভিযান পরিচালনা করে।


গ্রেফতারকৃত পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে খামারের একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সংঘবদ্ধ এই চক্রের আরও কয়েকজন সদস্য দেশের বিভিন্ন জেলায় সক্রিয় রয়েছে। তারা মোটরসাইকেল চুরি, লক পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং চোরাই মোটরসাইকেল সরবরাহের কাজে জড়িত। গ্রেফতারকৃত পলাশ চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশ সুপার জানান, পলাতক সদস্যদের গ্রেফতার এবং চক্রটির সম্পূর্ণ নেটওয়ার্ক শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।


মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। খুন, ডাকাতি, মাদক, অনলাইন প্রতারণা ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও সাফল্য অর্জন করেছে পুলিশ।


এছাড়া সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করছে মাগুরা জেলা পুলিশ।


জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে সাধারণ জনগণকে সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মো: সাজ্জাদ হোসেন

 মাগুরা জেলা প্রতিনিধি