রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুম্বাইয়ে চার ফ্ল্যাট বিক্রি করলেন কৃতি শ্যানন

মুম্বাইয়ে চার ফ্ল্যাট বিক্রি করলেন কৃতি শ্যানন

মুম্বাইয়ে চার ফ্ল্যাট বিক্রি করলেন কৃতি শ্যানন

নিউজ ডেস্ক :

বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি মুম্বাইয়ের চারটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করেছেন। এ নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। যদিও সম্পত্তি বিক্রির কারণ সম্পর্কে অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ম্পত্তিসংক্রান্ত নথি অনুযায়ী, কৃতি শ্যানন, তার বোন নূপুর শ্যানন এবং মা গীতা শ্যানন যৌথভাবে চারটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এ বিক্রি থেকে তাদের মোট আয় হয়েছে প্রায় ৮ কোটি ৯০ লাখ টাকা। 

জানা গেছে, ২০২৬ সালের এপ্রিলে ফ্ল্যাটগুলো বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়। সবকটি সম্পত্তিই মুম্বাইয়ের একটি অভিজাত আবাসন প্রকল্পে অবস্থিত। 

এর মধ্যে দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৩ কোটি ২৩ লাখ টাকা করে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ছিল প্রায় ৬৫৪ বর্গফুট এবং সঙ্গে নির্ধারিত পার্কিং সুবিধাও ছিল। এ দুটি সম্পত্তির জন্য প্রায় ১৯ লাখ ৪১ হাজার টাকা করে স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা হয়েছে।

অন্য দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা করে। 

থিপত্র থেকে জানা যায়, গীতা শ্যানন ২০১৩ সালের জুলাইয়ে দুটি ফ্ল্যাট কিনেছিলেন প্রায় ১ কোটি ৪০ লাখ টাকায়। পরে ২০১৭ সালের জুনে কৃতি ও নূপুর আরও দুটি ফ্ল্যাট কেনেন, যার মূল্য ছিল প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।

সে হিসেবে ৯ থেকে ১৩ বছরের মধ্যে সম্পত্তিগুলোর মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হিসাব অনুযায়ী, এসব ফ্ল্যাটের দাম প্রায় ১০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে সাম্প্রতিক এই বিক্রির মাধ্যমে শ্যানন পরিবার বড় ধরনের আর্থিক মুনাফা অর্জন করেছে বলে মনে করা হচ্ছে। 

এদিকে সম্পত্তি বিক্রির খবরের পাশাপাশি কৃতি শ্যানন তার নতুন সিনেমা ‘ককটেল ২’-এর প্রস্তুতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে এবং ইতোমধ্যে ভক্তদের মধ্যে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।